র‌্যাব পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে দুই ছাত্রলীগ নেতা আটক

র‌্যাব পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে দুই ছাত্রলীগ নেতা আটক - Surma Times | Sylhet News

36b1eacd14fe3f457252fb799631ff68 651153f568958

সুরমা টাইমস ডেস্কঃ

নারায়ণগঞ্জে র‌্যাব পরিচয়ে মহাসড়কে গাড়ি থামিয়ে ছিনতাইয়ের অভিযোগ দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাতে জেলার সোনারগাঁও উপজেলার পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন- সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান রবিন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান খান সাজু।

রবিবার মধ্য রাতে সোনারগাঁ পৌর এলাকার রয়্যাল রির্সোটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে গত ১৩ সেপ্টেম্বর রাতে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় একটি প্রাইভেটকার থেকে ২৮৩টি মোবাইল ফোন ছিনতাইয়ে অভিযোগে মামলা দায়ের করা হয়। রবিববার দুপুরে কুমিল্লার কোতয়ালী থানার বাসিন্দা মোবাইল ব্যবসায়ী মো. সুমন মিয়া বাদি হয়ে মাহবুবুর রহমান রবিন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান খাঁন সাজুসহ ৩ জনকে আসামী করে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত মাহবুবুর রহমান রবিন পৌরসভার খাসনগর দিঘির পাড় গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে ও শাহরিয়ার হাসান খাঁন সাজু গোয়ালদী গ্রামের নাসিরউদ্দিন খাঁনের ছেলে।

জানা যায়, কুমিল্লার কোতয়ালী থানার রাইস গ্রামের বাসিন্দা মোবাইল ব্যবসায়ী মো.সুমন মিয়া গত ১৩ সেপ্টেম্বর রাতে ২৮৩টি মোবাইল সেট নিয়ে একটি প্রাইভেটকার যোগে ঢাকায় যাচ্ছিলেন। পথে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকা অতিক্রমকালে র‍্যাব পরিচায়ে প্রাইভেটকারটি গতিরোধ করে। পরে ওই ব্যবসায়ীকে মারধর করে ওই মোবাইল ফোন ছিনিয়ে পালিয়ে যায়। ওই সময় তাদের পরিচয় জানতে পেরে তাদের কাছে মোবাইলগুলো ফেরত নেওয়ার জন্য ধরনা দেয়। মোবাইল ফোন গুলো ফেরত না দেওয়ায় ১৩দিন অপেক্ষা করে গত রবিবার দুপুরে ওই ব্যবসায়ী সোনারগাঁ থানায় রবিন, সাজুসহ ৪জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ওই রাতেই পুলিশ পৌরসভার খাসনগর দিঘির পাড় রয়্যাল রির্সোটের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পুলিশ ১০ দিনের রিমাণ্ড চেয়ে সোমবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করে।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) পঙ্কজ কান্তি সরকার বলেন, ছিনতাইয়ের অভিযোগে রবিন ও সাজু নামের দুজনকে গ্রেপ্তারের পর তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

 

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article