সারদা স্মৃতি ভবনে নাট্যকর্মীদের উপর হামলায় সিলেট জেলা প্রেসক্লাবের নিন্দা

সারদা স্মৃতি ভবনে নাট্যকর্মীদের উপর হামলায় সিলেট জেলা প্রেসক্লাবের নিন্দা - Surma Times | Sylhet News

sylhet zila press club

সিলেটে সংস্কৃতিচর্চার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী সারদা স্মৃতি ভবনে নাট্যকর্মীদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।

 

শুক্রবার এক বিবৃতিতে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী এবং সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, নাট্যকর্মীদের উপর এধরনের হামলা অত্যন্ত নিন্দনীয় এবং কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

তারা অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

নেতৃবৃন্দ বলেন, সব ধরনের অনিয়ম ও অবিচারের বিপক্ষে সিলেটের নাট্যকর্মীরা সব সময়ই সরব ভূমিকা পালন করে আসছেন। সমাজ ও রাষ্ট্রের ক্রান্তিলগ্নে তারা বারবারই গুরত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তাদের উপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের ঘটনাকে রাষ্ট্র ও সমাজের জন্য অশুভ লক্ষণ বলেও মন্তব্য করেন সাংবাদিক নেতৃবৃন্দ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article