নাট্যকর্মীদের উপর দুর্বৃত্তদের হামলায় সিলেট মহানগর আওয়ামী লীগের তীব্র নিন্দা ও গ্রেফতারের দাবি

নাট্যকর্মীদের উপর দুর্বৃত্তদের হামলায় সিলেট মহানগর আওয়ামী লীগের তীব্র নিন্দা ও গ্রেফতারের দাবি - Surma Times | Sylhet News

7651 438

সুরমা টাইমস ডেস্কঃ

সিলেটের ঐতিহ্যবাহী সারদা স্মৃতি ভবনের হলরুমে প্রবেশ করে নাট্যকর্মীদের উপর দুর্বৃত্তদের হামলায় তীব্র নিন্দা ও তাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

 

এক বিজ্ঞপ্তিতে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো: জাকির হোসেন নাট্যকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও তাদের গ্রেফতারের দাবি জানান।

 

নেতৃবৃন্দ বলেন, হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে  আইনের আওতায় আনতে হবে। যারা সিলেটের সংস্কৃতি চর্চাকে বিনষ্ট করতে চায়। অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। তাদেরকে কোনো ভাবেই ছাড় দেওয়া যাবে না। সামনে জাতীয় নির্বাচন। তাই

দুর্বৃত্ত ও দুষ্কৃতকারীরা তৎপর হয়ে উঠছে। তাদের বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে। নেতৃবৃন্দ আরও বলেন, সংস্কৃতিকর্মীরা হামলাকারীদের ধরতে

২৪ ঘন্টার যে আল্টিমেটাম দিয়েছেন তাদের সাথে আমরা সহমত পোষণ করছি। এই হামলায় সংস্কৃতিকর্মীদের অনেকেই আহত হয়েছেন। তাদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। অচিরেই হামলাকারীদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article