শনিবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

শনিবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না - Surma Times | Sylhet News

346357

সুরমা টাইমস ডেস্কঃ

 

সিলেট মহানগর এবং জেলার বিশ্বনাথ ও দক্ষিণ সুরমার বিভিন্ন স্থানে আগামীকাল শনিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গত বৃহস্পতিবার (১৪ই সেপ্টেম্বর) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন ও বিশ্বনাথ জোনাল অফিস, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ছাইফুল ইসলাম পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্নয়ন মূলক কাজের জন্য ৩৩ কেভি ফিডার এবং ১১ কেভি ফিডারের আওতাধীন সিলেট মহানগরীর বালুচর, শান্তিবাগ আ/এ, সোনার বাংলা আ/এ, নতুন বাজার, উত্তর বালুচর,

আল-ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপাড়, ফোকাস এবং আশে-পাশের এলাকায় শনিবার (১৬ই সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এবং ৩৩ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ এবং বিদ্যুৎ লাইনের পাশের গাছের ডালপালা কাটার জন্য শনিবার (১৬ই সেপ্টেম্বর) বিশ্বনাথ উপজেলার সকল এলাকায় এবং দক্ষিণ সুরমা থানার লালবাজার ইউনিয়ন এলাকায় সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকাবে।

গ্রাহকদের সাময়িক এ সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article