বিপিজেএ সিলেটের নবনির্বাচিন নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন শফিউল আলম চৌধুরী নাদেল

বিপিজেএ সিলেটের নবনির্বাচিন নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন শফিউল আলম চৌধুরী নাদেল - Surma Times | Sylhet News

Sofiul Alam Chy Nadel Pic

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির নবনির্বাচিত সভাপতি আব্দুল বাতিন ফয়সল, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ও কোষাধ্যক্ষ মাহমুদ হোসেনসহ কমিটির সকল সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর পরিচালক শলিউল আলম চৌধুরী নাদেল।

শনিবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেটের নির্বাচিত নেতৃবৃন্দের মাধ্যমে সিলেটের ফটো সাংবাদিকদের সকল দাবী পূরণ হবে।

সরকারের উন্নয়ন চিত্র গণমাধ্যমে প্রকাশে ফটো সাংবাদিক নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
উল্লেখ, গত ৩১ জুলাই নির্বাচনের মাধ্যেমে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) ২০২৩-২০২৪ সনের সিলেট বিভাগীয় কমিটি গঠিত হয়।

 

—বিজ্ঞপ্তি ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article