৭নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক রাজনের জামিন নামঞ্জুর: সিলেট ছাত্রদলের নিন্দা ও মুক্তির দাবী

৭নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক রাজনের জামিন নামঞ্জুর: সিলেট ছাত্রদলের নিন্দা ও মুক্তির দাবী - Surma Times | Sylhet News

WhatsApp Image 2023 07 25 at 4.53.15 PM

সিলেট মহানগর ছাত্রদলের ৭নং ওয়ার্ড শাখার আহবায়ক মোঃ মাসুদ আহমদ রাজনকে একটি রাজনৈতিক মিথ্যা মামলায় আদলত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে মুক্তির দাবি করেছেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ।

২৫জুলাই (মঙ্গলবার) সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার এক যৌথ বিবৃতিতি বলেন, জনসমর্থনহীন অবৈধ সরকার বিরুধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে আদালত ব্যবহার করে আসছে, এরই ধারাবাহিকতায় ছাত্রনেতা রাজনকেও প্রাপ্য জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে।

নেতৃবৃন্দ ছাত্রদলনেতা রাজন সহ সকল রাজবন্দিদের অবিলম্বে মুক্তির দাবী জানান।

 

— বিজ্ঞপ্তি ।।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article