এডভোকেট মো. নাসির উদ্দিন খান’র হাতে “আলোকপটে বঙ্গবন্ধু” এ্যালবাম প্রদান

এডভোকেট মো. নাসির উদ্দিন খান’র হাতে “আলোকপটে বঙ্গবন্ধু” এ্যালবাম প্রদান - Surma Times | Sylhet News

Adv. Md Nasir Uddin Khan Pic scaled

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী (মুজিব শতবর্ষ) উপলক্ষে সিলেটে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানমালার সংগৃহীত ছবি নিয়ে ফটো সাংবাদিক মামুন হাসান সম্পাদিত ও মা ফাউন্ডেশন সিলেট বাংলাদেশ কর্তৃক প্রকাশিত “আলোকপটে বঙ্গবন্ধু” এ্যালবামের একটি কপি সোমবার (১৭ জুলাই) সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান এর হাতে তুলে দেন এ্যালবামের সম্পাদক মামুন হাসান।

এছাড়াও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ এবং সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকারের হাতেও এ্যালবামের কপি তুলে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন মা ফাউন্ডেশনের উপদেষ্টা ফটো সাংবাদিক মো. দুলাল হোসেন, সিলেট জেলা পরিষদের সদস্য মো. নাসির উদ্দিন, সিএ এ কে এম কামরুজ্জামান মাসুম।

 

 

—বিজ্ঞপ্তি ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article