সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃক বিকাশের টাকা উদ্ধার

সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃক বিকাশের টাকা উদ্ধার - Surma Times | Sylhet News

272924953 467893534790065 5579364887650063302 n

গত ইং ১০/০৭/২০২৩ তারিখ ১৪.০৮ ঘটিকার সময় ভিকটিম আলম (৩৬), থানা -গফরগাঁও, জেলা –ময়মনসিংহ, বিকাশ এজেন্ট নাম্বার হইতে তাহার ব্যক্তিগত বিকাশ নাম্বারে ২৫০০০/-(পঁচিশ হাজার) টাকা পাঠানোর সময় ভুলবশত অপর একজনের মোবাইল নাম্বারে চলিয়া যায় ।

ভিকটিম উক্ত নাম্বারে যোগাযোগ করলে টাকা ফেরত দেবে বলে তাকে দুইদিন ঘুরায় পরবর্তীতে মোবাইলটি বন্ধ করে ফেলে।

উপরোক্ত জিডির প্রেক্ষিতে এসএমপি এর এডিসি ডিবি (সাইবার ক্রাইম) মোঃ শাহরিয়ার আলম তথ্য প্রযুক্তির সহায়তায় উক্ত ব্যক্তিকে শনাক্ত করেন এবং শরীয়তপুর জেলার নড়িয়া থানার সহযোগিতায় ২৫ হাজার টাকা উদ্ধার করে ভুক্তভোগী কে বুঝিয়ে দেন।

 

 

—বিজ্ঞপ্তি ।।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article