সিলেট মহানগর আওয়ামী লীগের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা

সিলেট মহানগর আওয়ামী লীগের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা - Surma Times | Sylhet News

FB IMG 16489071861761

সুরমা টাইমস ডেস্কঃIMG 20210716 WA0024

 

মুসলমানদের বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে সিলেট নগরবাসীসহ দেশে-বিদেশে অবস্থানরত সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এক শুভেচ্ছা বার্তায় মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নগরবাসীসহ দেশে-বিদেশে অবস্থানরত সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
নেতৃবৃন্দ শুভেচ্ছা বার্তায় বলেন, মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা ঈদুল আজহা উদযাপন করবেন। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ঈদুল আজহার জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করবেন।
পবিত্র এ হজ্বের মৌসুমে পশু কোরবানির মাধ্যমে মানুষের মনের কু-প্রবৃত্তিকে কোরবান করা হয়। ঈদুল আযহা ত্যাগ ও কোরবানির বৈশিষ্ট্যে মণ্ডিত। এর সাথে জড়িত রয়েছে হযরত ইব্রাহিম (আ.) ও ইসমাঈল (আ.) এর মহান ত্যাগের নিদর্শন।
এই ত্যাগের মূলে ছিল আল্লাহর প্রতি ভালবাসা এবং তার সন্তুষ্টি অর্জন। আমরা ইসলামের নির্দেশিত পথে কোরবানি করে সেই ত্যাগের আদর্শ যেন অনুসরণ করি। আমাদের জীবনে এই আদর্শের প্রতিফলন ঘটানোই হবে সার্থকভাবে ঈদ উদযাপন।
আসুন, আমরা সবাই পবিত্র ঈদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ ও দেশ গড়ে তুলি। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে আনুক এই কামনা করেন।
★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article