নৌকার শেষ নির্বাচনী জনসভা রেজিস্ট্রারি মাঠে আগামীকাল সোমবার

নৌকার শেষ নির্বাচনী জনসভা রেজিস্ট্রারি মাঠে আগামীকাল সোমবার - Surma Times | Sylhet News

e71954f4 89df 448e a4e8 38b145558d18

সুরমা টাইমস ডেস্কঃ

 

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওযামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর নৌকার সমর্খনে শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার।

সোমবার সন্ধ্যা ৭টা ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিতব্য এ সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি বক্তব্য রাখবেন সিলেট জেলা ও মহানগর আওযামী লীগের নেতৃবৃন্দ।

 

সভায় নির্দিষ্ট সমযে উপস্থিত থাকতে দলীয় নেতাকর্মী ও নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন এবং সিলেট জেলা আওযামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি,

সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পদাক, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খাঁন।

উল্লেখ্য, নির্বাচীন আইন ও বিধিমোতাবেক আনুষ্ঠানিক প্রচারনার শেষ সময় আগামীকাল সোমবার রাত ১২টা।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article