সুরমা বয়েজ ক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল

সুরমা বয়েজ ক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল - Surma Times | Sylhet News

DSC 0203

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) বাদ আসর নগরীর কলবাখানী এলাকায় এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরান অসহায় মানুষের বন্ধু ছিলেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে গেছেন। তিনি মেয়র থাকা অবস্থায় নগরবাসীর উন্নয়নে কাজ করেছেন। যার চিন্তা চেতনাই ছিলো নগরবাসীকে সেবা দেয়া। তার কাছে গেলে কেউ কোনো দিন খালি হাতে ফিরেন নি। মানুষের বিপদে আপদে সবসময় তিনি পাশে ছিলেন। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করি।

সুরমা বয়েজ ক্লাবের সভাপতি দেলওয়ার হোসেন সজিবের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি গোপাল বাহাদুর, সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিছ, সাবেক সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া চৌধুরী শিপলু, সদস্য সুমন বাহাদুর, কামাল আহমদ, মাসুক, জুনেল প্রমুখ। মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন ইয়াকুবিয়া হিফজুল কোরআন মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা হুসাইন আহমদ।

 

 

—বিজ্ঞপ্তি ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article