উন্নয়নের স্বার্থে নৌকায় ঐক্যবদ্ধভাবে ভোট দিন: নাসির খান

উন্নয়নের স্বার্থে নৌকায় ঐক্যবদ্ধভাবে ভোট দিন: নাসির খান - Surma Times | Sylhet News

4933c413 3434 464d 9302 cc99c29f08d7

সুরমা টাইমস ডেস্কঃ

 

বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী’র সমর্থনে ১২নং ওয়ার্ডের শেখঘাট মহল্লায় শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় কাউন্সিলর সিকন্দর আলীর বাড়ির আঙিনায় বিশাল নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির কো-সদস্য সচিব এবং দক্ষিণ সুরমা অঞ্চলের নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত নেতা এডভোকেট মো. নাসির উদ্দিন খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, উপ-দপ্তর সম্পাদক মো. মজির উদ্দিন এবং কাউন্সিলর সিকন্দর আলী।

সভায় প্রধান অতিথি এডভোকেট মো. নাসির উদ্দিন খান বলেন, নারীবান্ধব দল বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে ২১জুনের নির্বাচনে জয়যুক্ত করলে ইনশাআল্লাহ সিলেট সিটি কর্পোরেশনে ব্যাপক উন্নয়ন সাধিত হবে।

তিনি আরো বলেন, আমরা যদি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে আগামী ২১ জুনের নির্বাচনে মেয়র নির্বাচিত করতে পারি, আমার দৃঢ় বিশ্বাস, তিনি সরকার থেকে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ নিশ্চিত করে তার মেধা, দক্ষতা ও অভিজ্ঞতার সমন্বয়ে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে সিলেট সিটিকে একটি আধুনিক, স্মার্ট, সমৃদ্ধ এবং নারী বান্ধব সিলেট নগরী হিসেবে গড়ে তুলতে সক্ষম হবেন, ইনশাআল্লাহ! সভায় ১২নং ওয়ার্ডের বিভিন্ন পাড়ার প্রায় পাঁচ শতাধিক নারী উপস্থিত ছিলেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article