সিলেটে আগামীকাল অ্যাক্রোবেটিক (সার্কাস) প্রদর্শনী

সিলেটে আগামীকাল অ্যাক্রোবেটিক (সার্কাস) প্রদর্শনী - Surma Times | Sylhet News

FB IMG 1685938369754

দেশব্যাপী অ্যাক্রোবেটিক প্রদর্শনী কর্মসূচির অংশহিসেবে সিলেটে আগামীকাল প্রদর্শিত হতে যাচ্ছে নান্দনিক ও জমকালো অ্যাক্রোবেটিক (সার্কাস) প্রদর্শনী।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমি সিলেটের ব্যবস্থাপনায় নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিকেল ৫:৩০ মিনিটে প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে।

চীনের প্রশিক্ষণপ্রাপ্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যাক্রোবেটিক দলের রোমাঞ্চকর ও চোখ ধাঁধানো পরিবেশনা উপভোগ করার জন্য সপরিবারে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত।

 

 

—বিজ্ঞপ্তি ।।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article