কানাইঘাট সরকারি কলেজ ও কমিউনিটি ক্লাবে জেলা পরিষদের পক্ষ থেকে গ্রন্থ ও বই প্রদান

কানাইঘাট সরকারি কলেজ ও কমিউনিটি ক্লাবে জেলা পরিষদের পক্ষ থেকে গ্রন্থ ও বই প্রদান - Surma Times | Sylhet News

15 May News Pic 01 scaled

 

কানাইঘাট প্রতিনিধি::

কানাইঘাট সরকারি কলেজ ও কানাইঘাট কমিউনিটি ক্লাবে সিলেট জেলা পরিষদের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা ভিত্তিক গ্রন্থ ও বই প্রদান করা হয়েছে।
গতকাল সোমবার বিকেল ৩টায় প্রথমে কমিউনিটি ক্লাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধের উপর রচিত গ্রন্থ ও বই ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুন নুর, সহ সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন এর হাতে তুলে দেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ১২নং ওয়ার্ডের সদস্য সিলেট জেলা আওয়ামীলীগের বণ ও পরিবেশ বিষয় সম্পাদক মস্তাক আহমদ পলাশ।

 

এ সময় উপস্থিত ছিলেন, কানাইঘাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামীম। মস্তাক আহমদ পলাশ প্রাচীণতম কানাইঘাট কমিউনিটি ক্লাবের সকল কাজে জেলা পরিষদের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এরপর মস্তাক আহমদ পলাশ কানাইঘাট সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিব আহমদের হাতে জেলা পরিষদের পক্ষ থেকে গ্রন্থ বই তুলে দেন।
এ সময় অধ্যক্ষ হাবিব আহমদ জেলা পরিষদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর উপর রচিত গ্রন্থ ও মুক্তিযোদ্ধ ভিত্তিক বই প্রদান করায় জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান সহ পরিষদের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি কলেজের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে মস্তাক আহমদ পলাশ জেলা পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

 

কমিউনিটি ক্লাব ও কানাইঘাট সরকারি কলেজে গ্রন্থ ও বই বিতরণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুমিন রশিদ, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, সাংবাদিক আলিম উদ্দিন, আওয়ামীলীগ নেতা ইকবাল আহমদ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article