সাবেক অর্থমন্ত্রী মুহিতের প্রথম মৃত্যুবার্ষিকীতে পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

সাবেক অর্থমন্ত্রী মুহিতের প্রথম মৃত্যুবার্ষিকীতে পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ - Surma Times | Sylhet News

IMG 9020

মহান মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, সিলেটের কৃতি সন্তান, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।

 

রোববার (৩০ এপ্রিল) সকালে নগরীর রায়নগরে পারিবারিক কবরস্থানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে উপস্থিত ছিলেন- সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আহমদ আল কবির, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক হিরন মিয়া, সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ তৌফিক বক্স লিপন, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল প্রমুখ।

 

 

—বিজ্ঞপ্তি ।।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article