নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি) —এর একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত

 

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর একাডেমিক কাউন্সিলের এক সভা ১১ এপ্রিল ২০২৩ (মঙ্গলবার) ১২ঃ০০ ঘটিকায় ইউনিভার্সিটির কনফারেন্স হলে
অনুষ্ঠিত হয়।

 

উক্ত সভায় সভাপতিত্ব করেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস। সভায় বাংলাদেশ ব্যাংক এর সাবেক গভর্ণর, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সাবেক উপাচার্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রফেসর ড. নাজিয়া চৌধুরী এবং নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ—এর বিভিন্ন অনুষদের ডীন, সকল বিভগীয় প্রধানসহ এনইইউবি—এর রেজিস্ট্রার অংশগ্রহণ করেন।

 

এছাড়াও অনলাইনে অংশ গ্রহণ করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ রাশেদ তালুকদার । একাডেমিক কাউন্সিলের উক্ত সভায় বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ একাডেমিক বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং পূর্ববর্তী সভার বিভিন্ন সিদ্ধান্ত সমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয়। সভাপতি উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস একাডেমিক কাউন্সিলের সকল সদস্যবৃন্দকে সভায় অংশগ্রহণ করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Share This Article