আবহমান বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের নিকট তুলে ধরতে হবে- মন্ত্রী ইমরান আহমদ এমপি

আবহমান বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের নিকট তুলে ধরতে হবে- মন্ত্রী ইমরান আহমদ এমপি - Surma Times | Sylhet News
IMG 20230304 WA0028
জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা:

 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, আবহমান বাংলার সাহিত্য সংস্কৃতি ও ঐতিহ্য আমাদের নতুন প্রজন্মের নিকট তুলে ধরতে হবে। শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর দেশে একটি মেধাবী জাতি গঠনে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে তথ্য প্রযুক্তি সমৃদ্ধ জ্ঞান অর্জন আইসিটি শিক্ষা চালু করেছেন।
প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি ভবন নিমার্ণ করে শিক্ষার সহায়ক পরিবেশ তৈরী করে দেওয়া হয়েছে।  তিনি বলেন,লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের আবহমান গ্রাম বাংলার সাহিত্য সংস্কৃতি চর্চা এবং ঐতিহ্য লালনে এগিয়ে আসতে হবে।
গত ৪ মার্চ শনিবার সকালে জৈন্তাপুর ইমরান আহমদ সরকারী মহিলা কলেজ-এ পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আইসিটি ভবন উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো: এনামুল হক সরদার।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি প্রফেসার ড. নাসরিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ,উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপা মনি দেবী,সিনিয়র সহকারী পুলিশ সুপার কানাইঘাট (সার্কেল) মো: আব্দুল করিম, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ)  ওমর ফারুক, শিক্ষা অধিদপ্তরে নিবার্হী প্রকৌশলী নজরুল ইসলাম,গোয়াইনঘাট সরকারী কলেজের অধ্যক্ষ মো: ফজলুল হক,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালের সহকারী অধ্যাপক ড. রাজিয়া সুলতানা, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ফখরুল ইসলাম, গোয়াইনঘাট পূর্ব আলীর গাও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, সিলেট কৃষি বিদ্যালয় অধ্যাপক ময়মুনা রনক,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, জৈন্তাপুর বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ।
অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের সহকারী অধ্যাপক শাহেদ আহমদ ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মুক্তি বড়ুয়া ।
★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article