এবার কানাডার আকাশে রহস্যজনক বস্তু, যুদ্ধ বিমান দিয়ে ভূপাতিত করল যুক্তরাষ্ট্র

এবার কানাডার আকাশে রহস্যজনক বস্তু, যুদ্ধ বিমান দিয়ে ভূপাতিত করল যুক্তরাষ্ট্র - Surma Times | Sylhet News

01 1 20230212102138গত কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের আকাশে গুপ্তচর বেলুন পাঠায় চীন। সে ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার কানাডার আকাশে মিলল রহস্যজনক বস্তুর সন্ধান। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো রোববার (১২ ফেব্রুয়ারি) এ তথ্য জানান। খবর বিবিসি।

রহস্যজনক বস্তু শনাক্তের পর সেটি ভূপাতিত করতে যুদ্ধবিমান পাঠায় যুক্তরাষ্ট্র ও কানাডা। শেষ পর্যন্ত মার্কিন যুদ্ধবিমান এফ-২২ রহস্যজনক বস্তুটি ভূপাতিত করে।

জাস্টিন ট্রুডো জানান, কানাডার উত্তর-পশ্চিমের ইউকন অঞ্চলের আকাশসীমায় একটি রহস্যজনক বস্তু শনাক্তের পর যুদ্ধবিমানের মাধ্যমে তা ভূপাতিত করা হয়।

নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড কানাডার আকাশে উড়তে থাকা এই রহস্যজনক বস্তুটি প্রথম শনাক্ত করে। যুক্তরাষ্ট্র ও কানাডার আকাশে নজরদারির দায়িত্ব পালন করে এই সংস্থাটি। কানাডার আকাশে রহস্যজনক এই বস্ত শনাক্ত করার জন্য সংস্থাটিকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

তবে যুদ্ধবিমান দিয়ে ভূপাতিত করা বস্তুটিকে ‘রহস্যজনক’ বলা হলেও কানাডার আকাশসীমায় ঢুকে এই বস্তু প্রকৃতপক্ষে কি সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article