নূরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে দোয়া মাহফিল

নূরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে দোয়া মাহফিল - Surma Times | Sylhet News

নূরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে দোয়া মাহফিল - Surma Times | Sylhet News

সিলেট, ২৫ নভেম্বর: নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. নুরুল আম্বিয়া চৌধুরী স্মরণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার অপরাহ্নে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত দোয়া মাহফিল পরিচালনা করেন শেখঘাট শেখ ছানা উল্লাহ জামে মসজিদের ইমাম মাওলানা মো. উসমান আলী।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ডা. রঞ্জিত কুমার দে, স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ শামসুল কবির, এনইইউবি বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. লিয়াকত আলী শাহ ফরিদী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূর জাহান কাকলী, পরিচালক (অর্থ) অশোক রঞ্জন চৌধুরী, লাইব্রেরিয়ান জিলুন নাহার চৌধুরী, সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক রানা এম লুৎফুর রহমান পীরসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাগণ।

প্রফেসর ডা. মো. নুরুল আম্বিয়া চৌধুরী ছিলেন সিলেটের একজন প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ, শিক্ষাদরদী ও সমাজহিতৈষী ব্যক্তিত্ব। তিনি নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, সিলেটের প্রতিষ্ঠাকালীন ট্রাস্টি ছিলেন। তিনি নর্থ ইস্ট মেডিকেল কলেজ ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ছিলেন। সিলেট অঞ্চলের স্বাস্থ্যসেবার উন্নয়ন ও দক্ষ চিকিৎসক তৈরির ক্ষেত্রে তাঁর ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য।

প্রফেসর ডা. মো. নুরুল আম্বিয়া চৌধুরী গত ২০ নভেম্বর শুক্রবার সকাল ৭টা ৫ মিনিটে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article