মৌলভীবাজারে ধীরে ধীরে জেঁকে বসছে শীত, শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি

মৌলভীবাজারে ধীরে ধীরে জেঁকে বসছে শীত, শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি - Surma Times | Sylhet News

মৌলভীবাজারে ধীরে ধীরে জেঁকে বসছে শীত, শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি - Surma Times | Sylhet News

মৌলভীবাজার, ১৮ নভেম্বর: চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারে ধীরে ধীরে জেঁকে বসেছে শীত। গত কয়েক দিন ধরেই জেলার তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। ভোরের দিকে হালকা কুয়াশার চাদরে ঢাকা পড়ছে চা-বাগান ও হাওরবেষ্টিত জনপদ।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। তবে সূর্যের আলো থাকায় শীত কম অনুভূত হচ্ছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ইনচার্জ মো. আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সামনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

এদিকে ভোর ও সন্ধ্যার পর থেকে হালকা হিমেল হাওয়া বইছে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে শীতের তীব্রতা। বিশেষ করে চা-বাগান এলাকাগুলোতে ঠান্ডার অনুভূতি তুলনামূলক বেশি।

শীতের আগমনী বার্তায় এরই মধ্যে জেলার হাট-বাজারগুলোতে গরম কাপড়ের বেচাকেনা শুরু হয়েছে। শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে শীতবস্ত্রের চাহিদাও বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

উল্লেখ্য, শীতের সময় চা-বাগান ও হাওর এলাকায় শৈত্যপ্রবাহের প্রভাব বেশি অনুভূত হয়। শীত মাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে শীতাপীড়িত ও নিম্ন আয়ের মানুষের জন্য শীতবস্ত্র বিতরণের প্রয়োজনীয়তাও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article