উপশহরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে পাঁচ তরুণীসহ ছয়জন আটক

উপশহরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে পাঁচ তরুণীসহ ছয়জন আটক - Surma Times | Sylhet News

উপশহরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে পাঁচ তরুণীসহ ছয়জন আটক - Surma Times | Sylhet Newsসিলেট, ২৪ সেপ্টেম্বর। সিলেট নগরীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত উপশহর থেকে পাঁচ তরুণীসহ ছয়জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বাসার ভেতর অসামাজিক কার্যকলাপ করার অভিযোগে তাঁদেরকে আটক করা হয়।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপশহর এ ব্লকের ৪ নম্বর রোডের ২৯ নম্বর বাসার নিচতলার বাম পাশের ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাঁদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন নাছরিন বেগম, রুমি বেগম, সামিয়া চৌধুরী, কলি বেগম, সাথী আক্তার ও রাজু ইসলাম।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মো. মনজুরুল ইসলাম জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article