মীরবক্সটুলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ফার্মেসিকে ৪৮ হাজার টাকা জরিমানা

মীরবক্সটুলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ফার্মেসিকে ৪৮ হাজার টাকা জরিমানা - Surma Times | Sylhet News

মীরবক্সটুলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ফার্মেসিকে ৪৮ হাজার টাকা জরিমানা - Surma Times | Sylhet Newsসিলেট, ২২ সেপ্টেম্বর: সিলেট মহানগরীর মীরবক্সটুলা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় ৩টি ফার্মেসি থেকে প্রায় অর্ধলক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার বিকেলে মীরবক্সটুলা এলাকার ৩টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩টি প্রতিষ্ঠানে অনুমোদনহীন ওষুধ ও বেবি ফুডস বিক্রির অপরাধে মোট ৪৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে দি পপুলার ফার্মেসিকে ১৮ হাজার, লয়েডস মেডিকেলকে ১৫ হাজার ও সাফওয়ান মেডিকেল হলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আহমেদ লুনা। অভিযান শেষে তিনি জানান, অভিযানকালে ৩টি প্রতিষ্ঠানে অনুমোদনহীন ওষুধ বিক্রির কারণে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। এসময় মোট ৪৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আহমেদ লুনা।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article