আগের বিয়ে গোপন করে প্রতারণা: সিলেটে যুক্তরাষ্ট্র প্রবাসী নারীর এক বছরের কারাদণ্ড

আগের বিয়ে গোপন করে প্রতারণা: সিলেটে যুক্তরাষ্ট্র প্রবাসী নারীর এক বছরের কারাদণ্ড - Surma Times | Sylhet News

আগের বিয়ে গোপন করে প্রতারণা: সিলেটে যুক্তরাষ্ট্র প্রবাসী নারীর এক বছরের কারাদণ্ড - Surma Times | Sylhet Newsসিলেট, ৩ সেপ্টেম্বর ২০২৬: আগের বিয়ে ও সন্তানের তথ্য গোপন করে প্রতারণার মাধ্যমে পুনরায় বিয়ের পিঁড়িতে বসায় যুক্তরাষ্ট্র প্রবাসী এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ রায় দেন।

কারাদণ্ডিত শারমিন সুরভী মৌসুমী যুক্তরাষ্ট্র প্রবাসী হলেও তিনি জন্মসূত্রে বাংলাদেশি। আগের বিয়ে ও সন্তানের তথ্য গোপন করে নতুন করে দ্বিতীয় বিয়ে করায় সিলেটের সাধারণ জনগণের কাছে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মামলার নথিতে দেখা যায়, পূর্বের বিয়ের বিষয়টি গোপন রেখে তিনি জাকের আহমেদ নামের এক ব্যক্তির সঙ্গে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের কিছুদিন পর জাকের আহমেদ জানতে পারেন, শারমিন এর আগেও বিবাহিত ছিলেন এবং তার সন্তানও রয়েছে। বিষয়টি জানার পর নিজেকে প্রতারণার শিকার বলে দাবি করে ন্যায়বিচারের আশায় আদালতের দ্বারস্থ হন জাকের আহমেদ। তার দায়ের করা মামলার পর দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে এই দণ্ডাদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার দীর্ঘ বিচার প্রক্রিয়ায় বাদী ও সাক্ষীদের জবানবন্দি গ্রহণের পাশাপাশি প্রয়োজনীয় নথিপত্র পর্যালোচনা করা হয়। এসব সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত শারমিন সুরভী মৌসুমীকে দোষী সাব্যস্ত করেন। তিনি আরও জানান, এ মামলায় শারমিনের পরিবারের আরও কয়েকজন সদস্যকে আসামি করা হয়েছিল। তবে রায়ে তাদের বিষয়ে আদালত ভিন্ন সিদ্ধান্ত দিয়েছেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article