সিলেট, ৩ সেপ্টেম্বর— সিলেট মহানগরীর বন্দরবাজারে অভিযান চালিয়ে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এসময় ৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগ ও সিলেট জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে। তাদের সহযোগিতায় ছিল র্যাব-৯ ও কোতোয়ালি থানাপুলিশ। নেতৃত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র টেকনিশিয়ান আল মামুন।
তবে যে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে তাদের বিস্তারিত নাম পরিচয় জানাতে পারেননি ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার ও আল মামুন।




