দীর্ঘ পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

দীর্ঘ পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস - Surma Times | Sylhet News

দীর্ঘ পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস - Surma Times | Sylhet Newsঢাকা, ২ সেপ্টেম্বর: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাঁচ মাসের বেশি সময় চিকিৎসা নেওয়ার পর অবশেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বুধবার রাত সাড়ে ৯টায় তাকে বহনকারী বিমানটি অবতরণ করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তার সঙ্গে দেশে ফিরেছেন স্ত্রী আফরোজা আব্বাসও।

জানা গেছে, মির্জা আব্বাস এখন অনেকটাই সুস্থ এবং মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ীই তিনি দেশে ফিরেছেন।

দীর্ঘ এই চিকিৎসাপর্বের সূচনা হয়েছিল গত ১১ মার্চ। ওইদিন ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। পরিস্থিতির উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে ভর্তি করা হয় এভারকেয়ার হাসপাতালে। এরপর ১৫ মার্চ শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা থেকে সিঙ্গাপুরে নেওয়া হয় তাকে। সিঙ্গাপুরে চিকিৎসার একটি পর্যায় শেষে তাকে পরবর্তীতে মালয়েশিয়ায় নিয়ে যাওয়া হয় অব্যাহত চিকিৎসার জন্য।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে দলীয় গুরুত্বপূর্ণ দায়িত্বের পাশাপাশি তিনি বর্তমানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন। দীর্ঘ অসুস্থতা কাটিয়ে তার দেশে ফেরার এই খবরে স্বাভাবিকভাবেই স্বস্তি প্রকাশ করেছেন দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article