বোয়িং চুক্তির প্রশংসায় ট্রাম্পের চিঠি, তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা

বোয়িং চুক্তির প্রশংসায় ট্রাম্পের চিঠি, তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা - Surma Times | Sylhet News

বোয়িং চুক্তির প্রশংসায় ট্রাম্পের চিঠি, তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা - Surma Times | Sylhet Newsওয়াশিংটন, ১ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউজ থেকে পাঠানো এক চিঠিতে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।

চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ট্রাম্প লেখেন, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও দেশের জনগণের সামনে রয়েছে এক উজ্জ্বল ভবিষ্যৎ। চিঠিতে বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসাও জানান মার্কিন প্রেসিডেন্ট।

বোয়িং চুক্তির প্রশংসায় ট্রাম্পের চিঠি, তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা - Surma Times | Sylhet Newsচিঠির একটি বড় অংশজুড়ে ছিল বোয়িং উড়োজাহাজ ক্রয়ের প্রসঙ্গ। এই সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষভাবে ধন্যবাদ জানান ট্রাম্প। তিনি উল্লেখ করেন, বোয়িং এয়ারক্রাফট ক্রয় সংক্রান্ত চিঠিটি তিনি হাতে পেয়েছেন এবং এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন। পাশাপাশি তিনি আশ্বস্ত করেন, বোয়িং কোনোভাবেই বাংলাদেশকে নিরাশ করবে না।

চিঠিতে বাংলাদেশের মানুষের সাম্প্রতিক প্রতিকূল অভিজ্ঞতার কথাও স্মরণ করেন ট্রাম্প। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ ও এর জনগণ এক উজ্জ্বল ভবিষ্যতের অধিকারী হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি। চিঠির শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের প্রত্যাশার কথাও জানান মার্কিন প্রেসিডেন্ট।

সাম্প্রতিক সময়ে বোয়িং উড়োজাহাজ ক্রয় নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে যে নতুন গতি লক্ষ্য করা যাচ্ছে, ট্রাম্পের এই চিঠি তারই একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দুই নেতার সম্ভাব্য বৈঠক বাস্তবায়িত হলে তা দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article