শান্তিগঞ্জ সমিতির উদ্যোগে এসএসসি কৃতীদের সংবর্ধনা

শান্তিগঞ্জ সমিতির উদ্যোগে এসএসসি কৃতীদের সংবর্ধনা - Surma Times | Sylhet News

শান্তিগঞ্জ সমিতির উদ্যোগে এসএসসি কৃতীদের সংবর্ধনা - Surma Times | Sylhet Newsসিলেট, ৩১ আগস্ট: শান্তিগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার রাতে নগরীর স্থানীয় মদিনা মার্কেটের একটি অভিজাত রেস্তোরাঁর হলরুমে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। সমিতির সভাপতি বিশিষ্ট ব্যাংকার মো. কবিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপনের পরিচালনায় অনুষ্ঠান পরিচালিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট চিকিৎসক, কিডনি বিশেষজ্ঞ ও সমিতির উপদেষ্টা ডা. নাজমুস সাকিব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক, সাবেক চেয়ারম্যান ও সমিতির উপদেষ্টা জালাল উদ্দীন চেয়ারম্যান, মদনমোহন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সুনামগঞ্জ সমিতি সিলেটের যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম, জেবিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু গিবেশ চন্দ্র বিশ্বাস এবং পাগলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফয়জুল বারী।

সমিতির সিনিয়র সদস্য মাওলানা শাইখুল ইসলামের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহসভাপতি হযরত আলী তালুকদার, সহসভাপতি এম. সোয়েব আহমদ, দানিয়েল হাসান, মশিউর রহমান জায়গীরদার, মাস্টার তালেব হোসেন, সাংগঠনিক সম্পাদক শিহাব খান, যুগ্ম সম্পাদক হেলাল আহমদ, সহসাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহরুল ইসলাম চৌধুরী, সহসাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম সাপ্তাব, দপ্তর সম্পাদক আব্দুল কাদির জীবন ও সোহাগ ভূঁইয়া।

সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন জাফরিন আক্তার রিয়া, ফারহান আফসার প্রত্যয় ও জয়শ্রী বিশ্বাস পূর্ণা। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।

বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তাঁরা শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান। বক্তাগণ বলেন, শিক্ষার্থীদের শুধু মেধাবী হলেই হবে না। ভালো মানুষ হিসেবেও নিজেদের গড়ে তুলতে হবে। জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি সমাজ ও মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা তৈরি করতে হবে। শিক্ষাজীবনে অর্জিত জ্ঞান ও মেধাকে দেশ ও সমাজের উন্নয়নে কাজে লাগাতে হবে। নিজেদের শেকড়, পরিবার, সমাজ ও এলাকার প্রতি দায়িত্ববোধ কখনো ভুলে যাওয়া যাবে না। শেকড়ের সঙ্গে সম্পর্ক রেখে নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধ ধারণ করে আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article