সিলেট-৬ আসনের সাংসদ এমরান চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য

সিলেট-৬ আসনের সাংসদ এমরান চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য - Surma Times | Sylhet News

সিলেট-৬ আসনের সাংসদ এমরান চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য - Surma Times | Sylhet Newsসিলেট, ২৭ আগস্ট:জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটিতে সম্মানিত সদস্য হিসেবে যুক্ত হয়েছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। বৃহস্পতিবার (২৭ আগস্ট) অনুষ্ঠিত জাতীয় সংসদ অধিবেশনে কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপিত হলে তা কণ্ঠভোটে পাস হয়।

সংসদীয় এই স্থায়ী কমিটির সভাপতি হিসেবে রয়েছেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. নওশাদ জমির। কমিটির বাকি সদস্যরা হলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান, এম মাহবুব উদ্দিন (নোয়াখালী-১), শাকিলা ফারজানা (সংরক্ষিত আসন-৮), মো. মনজুরুল ইসলাম (দিনাজপুর-১), মো. হাসান রাজীব প্রধান (লালমনিরহাট-১), মো. নাজিবুর রহমান (পাবনা-১), আক্তার হোসেন (রংপুর-৪) এবং আল ফারুক আব্দুল লতিফ (নীলফামারী-২)।

এদিকে, গুরুত্বপূর্ণ এই কমিটিতে সদস্য করায় সাংসদ অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article