কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র - Surma Times | Sylhet News

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র - Surma Times | Sylhet Newsওয়াশিংটন, ২২ আগস্ট: কানাডার প্রায় ২ হাজার কোটি ডলার সমমূল্যের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তিন দিন ধরে ওয়াশিংটন ডিসিতে আলোচনা চলার পরও দুই দেশের বাণিজ্য প্রতিনিধিরা চূড়ান্ত কোনো চুক্তি সম্পন্ন করতে ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র থেকে এই ঘোষণা এলো। খবর আল জাজিরার।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দুই দেশের আলোচকদের চূড়ান্ত একটি চুক্তিতে উপনীত হওয়ার জন্য স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত ১২টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন। এই সময় পেরিয়ে যাওয়ার পর উভয় দেশের কর্মকর্তারা জানান যে, তারা কোনো চুক্তিতে পৌঁছাতে পারেননি।

যুক্তরাষ্ট্রের আরোপিত নতুন শুল্কের জবাবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, তার দেশও নতুন করে আরোপ করা শুল্কের সমপরিমাণ শুল্ক আরোপ করবে।

এক বিবৃতিতে তিনি আরও বলেছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বের সেরা চুক্তিতে থাকা দেশ হিসেবে কানাডার অবস্থানকে উন্নত করার ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধন করেছি। তবে কানাডাবাসীর জন্য আমাদের উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে সেই অগ্রগতি যথেষ্ট হয়নি।

তবে চুক্তি না হওয়ার জন্য মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার কানাডাকে দোষারোপ করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্ব করার জন্য কানাডা একটি সুযোগ হাতছাড়া করলো। তিনি আরও বলেন, এই সপ্তাহের শুরুতে যেসব শর্তে উভয় পক্ষ সম্মত হয়েছিল, সেগুলোর ভিত্তিতে বাণিজ্য চুক্তিটি চূড়ান্ত করতে কানাডা রাজি হয়নি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এ শুল্ক কানাডা থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া মোট পণ্যের প্রায় ৫ শতাংশের ওপর প্রভাব ফেলবে। যেসব পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করা হয়েছে তার মধ্যে রয়েছে ইলেকট্রনিক পণ্য, শিল্পযন্ত্র ও দুগ্ধজাত পণ্য।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article