সিলেট, ২২ আগস্ট: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে সিলেটে বসবাসরত রংপুর বিভাগের বাসিন্দাদের সামাজিক সংগঠন রংপুর বিভাগীয় সমিতি, সিলেট।
শনিবার (২২ আগস্ট) এক বার্তায় সমিতির নেতৃবৃন্দ এ শুভেচ্ছা জানান।
বিবৃতিতে সমিতির সভাপতি ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মোখলেসুর রহমান এবং সাধারণ সম্পাদক ও শাবিপ্রবির মহাবিদ্যালয় পরিদর্শক মো. ইউনুস আলী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া সমগ্র দেশের পাশাপাশি উত্তরবঙ্গের মানুষের জন্যও অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়।
তারা রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দায়িত্ব পালনে সার্বিক সাফল্য কামনা করেন।




