বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত - Surma Times | Sylhet News

বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত - Surma Times | Sylhet Newsঢাকা, ২২ আগস্ট: বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের (বিএসপিএ) জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বেলা ২টায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির কনফারেন্স হলে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান আলোচক ছিলেন জাতীয় জনতার জোটের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. উপাধ্যক্ষ নূরুজ্জামান হীরা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মোহাম্মদ আলী জিন্নাহ, আকিজ বেকার্স লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার (সেলস) মোমিনুর রহমান, দৈনিক আমার প্রাণের বাংলাদেশের সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এবং এআরবি গ্রুপের ডিএমডি মেহেদী হাসান।

সম্মেলনে কাউন্সিলরদের ভোটে আরিফুর রহমান সভাপতি, জহির রায়হান সাধারণ সম্পাদক এবং মইনুদ্দীন গাজী সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন দীর্ঘদিন ধরে বিক্রয় পেশাজীবীদের অধিকার নিয়ে কাজ করে আসছে। সংগঠনের নেতারা সম্মেলনের মাধ্যমে পেশাজীবীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article