স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দক্ষিণ সুরমায় বৃক্ষরোপণ

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দক্ষিণ সুরমায় বৃক্ষরোপণ - Surma Times | Sylhet News

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দক্ষিণ সুরমায় বৃক্ষরোপণ - Surma Times | Sylhet Newsসিলেট, ২০ আগস্ট: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের শহীদ মিনার প্রাঙ্গণে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালিক মল্লিকের সভাপতিত্বে ও সদস্য সচিব নুরুল আমিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইসলাম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা কয়ছর আহমদ, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহাদাত খান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, সদস্য আব্দুল মুকিত মুকুল, রাসেল আহমদ, এনামুল হক, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জিয়া চৌধুরী লাভলু, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুর রহমান তারেক, বদরুল ইসলাম, এলাইছ মিয়া, আলী হোসেন, মিসবাহ উদ্দিন, রেজাউল ইসলাম, জাকির হোসেন, রুবেল আহমদ (১), রুবেল আহমদ (২), রাব্বি প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ বলেন, বৃক্ষ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি হবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি গাছের পরিচর্যা করাও জরুরি। তাই স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article