মৌলভীবাজারে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন: ৩ প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজারে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন: ৩ প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা - Surma Times | Sylhet News

মৌলভীবাজারে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন: ৩ প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা - Surma Times | Sylhet Newsমৌলভীবাজার, ১৯ আগস্ট: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে মৌলভীবাজারে পণ্যের মূল্য তালিকা প্রদর্শিত না রাখা এবং নকল পণ্য রাখার দায়ে ৩টি প্রতিষ্ঠানকে মোট ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

র‌্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল, মৌলভীবাজার ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজারের একটি যৌথ আভিযানিক দল সোমবার (১৮ আগস্ট) আনুমানিক সকাল ১১টা ১৫ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত মৌলভীবাজার জেলার সদর থানাধীন পৌরসভা বাজারে অভিযান পরিচালনা করে।

এই সময়ে পণ্যের মূল্য তালিকা প্রদর্শিত না রাখা এবং নকল পণ্য রাখার দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৪৫ ধারায় হাসি ডিংকিং ওয়াটারের মালিক বকুল পালকে ৫,০০০ টাকা, বনফুল এন্ড কোম্পানীর মালিক আবু সাঈদকে ৩০,০০০ টাকা এবং খোকন মিট হাউসের মালিক ইমন আহমেদকে ৪,০০০ টাকা জরিমানাসহ সর্বমোট ৩৯,০০০ টাকা জরিমানা করা হয়।

র‌্যাব জানায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় এমন কোনো প্রক্রিয়ায় কোনো পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ না করা, পণ্য সরবরাহ বা বিক্রয়ের সময় ভোক্তাকে প্রতিশ্রুত পরিমাপ অপেক্ষা কম না দেওয়া এবং পণ্যের মূল্যের তালিকা লটকাইয়া প্রদর্শন করার কথা থাকলেও কতিপয় ব্যক্তি বা প্রতিষ্ঠান তা মানছে না। উক্ত আইনগুলো লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কারাদণ্ড, আর্থিক জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

র‌্যাব-৯ জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযানের পাশাপাশি জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article