সিলেট, ১৩ আগস্ট: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পাঁচতলা থেকে লাফ দিয়ে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল আটটার দিকে হাসপাতালের নতুন ভবনে এ ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন (২৮) সুনামগঞ্জের জগন্নাথপুরের খোয়াজ আলীর ছেলে।
ওসমানী হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই আনোয়ারুল ইসলাম জানান, আলমগীর নামের ওই রোগী হাসপাতালের নতুন বিল্ডিংয়ের পাঁচতলার ৩৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। ১১ আগস্ট তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বৃহস্পতিবার সকালে সিঁড়ির পাশের ফাঁকা অংশ দিয়ে তিনি লাফ দেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।




