ছাতকে আবৃত্তি ও সংগীতে বর্ষা বরণ অনুষ্ঠান

ছাতকে আবৃত্তি ও সংগীতে বর্ষা বরণ অনুষ্ঠান - Surma Times | Sylhet News

ছাতকে আবৃত্তি ও সংগীতে বর্ষা বরণ অনুষ্ঠান - Surma Times | Sylhet Newsছাতক, ৩১ জুলাই: আষাঢ়-শ্রাবণকে ঘিরে ‘আয় বৃষ্টি ঝেঁপে- ধান দেবো মেপে’ প্রতিপাদ্যে বর্ষা বরণ অনুষ্ঠানের আয়োজন করেছে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষরের ছাতক শাখা। ব্যবস্থাপনায় ছিল সপ্তক সংগীত বিদ্যালয় ছাতক। শুক্রবার দুপুর ১২টায় বি.কম মন্ডলীভোগ ছাতকে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিমল কর। সঞ্চালনায় ছিলেন শ্রুতি সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলার সমবায় অফিসার বিজিত রঞ্জন কর। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন কাউন্সিলর রত্না রানী কর, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দিপক রঞ্জন দাশ, রাজিব দাশ, উত্তর সুরমা আজমদ আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তাপস তালুকদার, ছাতক উপজেলার সঞ্চিতা রানী পুরকায়স্থ এবং জাবা ইংলিশ এন্ড কম্পিউটার লার্নিং সেন্টারের ইংরেজি শিক্ষক রিত্তিক।

আলোচনা শেষে মুক্তাক্ষরের শিক্ষার্থীরা বর্ষার ছড়া ও কবিতার দলীয় আবৃত্তি পরিবেশন করেন। এরপর শ্রুতি সরকারের পরিচালনায় সপ্তক সংগীত বিদ্যালয়ের শিক্ষার্থীরা দলীয় ও একক সংগীত পরিবেশন করেন। সংগীতে তবলায় সংগত ছিল।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন সপ্তক সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক অমরেশ সরকার সঞ্জু।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article