ব্রাহ্মণবাড়িয়ায় অনলাইন জুয়া চক্রের ৮ সদস্য গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় অনলাইন জুয়া চক্রের ৮ সদস্য গ্রেফতার - Surma Times | Sylhet News

ব্রাহ্মণবাড়িয়ায় অনলাইন জুয়া চক্রের ৮ সদস্য গ্রেফতার - Surma Times | Sylhet Newsব্রাহ্মণবাড়িয়া, ২৯ জুলাই: র‌্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন নিউ মার্কেট এলাকা থেকে অনলাইন জুয়া চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৯/০৭/২০২৬) রাত আনুমানিক ৯টার পর এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল প্রথমে সদর থানাধীন কালিবাড়ি মোড়ে অবস্থানকালে গোপন সূত্রে জানতে পারে, নিউ মার্কেট এলাকায় কয়েকজন অনলাইন জুয়ারী দল জুয়া খেলছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা আনুমানিক রাত ৯টা ১৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে তারা উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টা করে। পরে ৮ জন ব্যক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে অনলাইনে জুয়া খেলার উদ্দেশ্যে সেখানে অবস্থানের কথা স্বীকার করেন। পরে তাদের হেফাজত থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত ৭টি স্মার্ট মোবাইল ফোন, অনলাইন জুয়ার হিসাব রাখার জন্য ব্যবহৃত ১টি খাতা এবং ৬০ হাজার ৭১০ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সুজন দেবনাথ (৪৮), ঝন্টু কর্মকার (৩৪), মোঃ জহর (২৫), মোঃ আলামিন (৪৫), মোঃ কায়েস মিয়া (৪২), শাহাদাত হোসেন চৌধুরী (৩৮), সালমান ভূঁইয়া (২৫) ও মোঃ আকরাম হোসেন (৩৯)। তারা সবাই ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

র‌্যাবের দাবি, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নধলর, সপপিধংরহড়.ভঁহ/নফ/বসহ বিভিন্ন অ্যাপসের মাধ্যমে অনলাইনে জুয়া খেলত বলে জানায়। তাদের ব্যবহৃত মোবাইল ফোন যাচাই করে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আলামত পাওয়া গেছে বলেও জানায় র‌্যাব।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক তাদের ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৯ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article