ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণে সিপিবি(এম)-এর নিন্দা

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণে সিপিবি(এম)-এর নিন্দা - Surma Times | Sylhet News

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণে সিপিবি(এম)-এর নিন্দা - Surma Times | Sylhet Newsঢাকা, ২২ জুলাই: ঝিনাইদহে বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য স্থানীয় প্রশাসন কর্তৃক ভেঙে ফেলা ও অপসারণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি(এম)। দলটি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

আজ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি(এম) কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি কমরেড এম এ সামাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর থেকে স্বাধীনতাবিরোধী মৌলবাদী গোষ্ঠী ও জঙ্গি নেতা ড. ইউনুসের নেতৃত্বে মুক্তিযুদ্ধকে ‘ডিলিট’ করার অপচেষ্টা চলছে। মুক্তিযুদ্ধে পরাজয়ের গ্লানি ভুলতে না পেরে পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ও স্মৃতিচিহ্ন ধ্বংসের ঘটনা ঘটছে। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলার ঘটনা তারই ধারাবাহিকতা।

বিবৃতিতে কমরেড সামাদ আরও বলেন, মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় বিশ্বাসী স্থানীয় রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন ও হামিদুর রহমানের পরিবারের বিরোধিতা সত্ত্বেও স্থানীয় জেলা প্রশাসন গায়ের জোরে ভাস্কর্যটি অপসারণে তৎপর। বাম প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মতামতকে উপেক্ষা করে জেলা প্রশাসন সরকারি দলের ছত্রছায়ায় বিলবোর্ড ও বিজ্ঞাপন ব্যবসায়ী এবং স্বাধীনতাবিরোধী জামায়াতসহ একটি পকেট কমিটি গঠন করেছে, যারা ওই চত্বর দখল করতে চায়।

তিনি মুক্তিযুদ্ধের অকুতোভয় সৈনিক বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য বর্তমান স্থান থেকে না সরানোর জন্য সরকারি প্রশাসনের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ও স্মৃতিচিহ্ন ধ্বংসকারী স্বাধীনতাবিরোধী মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় বিশ্বাসী সকল ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

বিবৃতিটি প্রচার সেলের ইনচার্জ অধ্যক্ষ কমরেড তারেক ইসলামের পক্ষ থেকে প্রেরণ করা হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article