সাংবাদিক তুহিনুল হক তুহিনের সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা, উন্নত চিকিৎসায় ঢাকায় প্রেরণ

সাংবাদিক তুহিনুল হক তুহিনের সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা, উন্নত চিকিৎসায় ঢাকায় প্রেরণ - Surma Times | Sylhet News

সাংবাদিক তুহিনুল হক তুহিনের সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা, উন্নত চিকিৎসায় ঢাকায় প্রেরণ - Surma Times | Sylhet Newsসিলেট, ২২ জুলাই — সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক অঙ্গনের পরিচিত মুখ তুহিনুল হক তুহিন দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তুহিনের বড় ভাই সোহেল আহমেদ জানান, তুহিন দীর্ঘদিন ধরে পায়ের সমস্যায় ভুগছিলেন। এর মধ্যেই হঠাৎ তার কিডনির জটিলতা বেড়ে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতেই তাকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।

তিনি তুহিনের দ্রুত আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চেয়ে বলেন, মহান আল্লাহ তাআলার কাছে তিনি প্রার্থনা জানাচ্ছেন যেন তুহিন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।

সাংবাদিক তুহিনুল হক তুহিনের অসুস্থতার খবরে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ প্রকাশ পেয়েছে। তার দ্রুত সুস্থতা কামনায় সহকর্মী সাংবাদিক ও পরিচিতজনরাও সবার প্রতি দোয়ার আহ্বান জানিয়েছেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article