সিলেটে শব্দদূষণে ১১ গাড়ির মালিককে ১৩,৫০০ টাকা জরিমানা

সিলেটে শব্দদূষণে ১১ গাড়ির মালিককে ১৩,৫০০ টাকা জরিমানা - Surma Times | Sylhet News

সিলেটে শব্দদূষণে ১১ গাড়ির মালিককে ১৩,৫০০ টাকা জরিমানা - Surma Times | Sylhet Newsসিলেট, ২২ জুলাই: র‌্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে সিলেটের শাহপরাণ থানাধীন এলাকায় শব্দদূষণ বিধিমালা ও পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ১১টি গাড়ির মালিককে ১৩,৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল ২১ জুলাই সকাল ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত র‌্যাব-৯ সদর কোম্পানি, সিলেট এবং পরিবেশ অধিদপ্তর, সিলেটের যৌথ আভিযানিক দল শাহপরাণ এলাকায় অভিযান চালায়। অভিযানে হাইড্রোলিক হর্ন ব্যবহার এবং গাড়ির কাগজপত্র সঠিক না থাকার অভিযোগে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫-এর ৬(২) ধারা এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ১৫(২) ধারা অনুসারে ১১ জনকে জরিমানা করা হয়।
র‌্যাব জানায়, শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুসারে মোটরযানে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হর্ন ব্যবহার নিষিদ্ধ। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ আইনে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় ক্ষতিকর কর্মকাণ্ড চালানো নিষিদ্ধ। এসব আইন লঙ্ঘনের দায়ে কারাদণ্ড, আর্থিক জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
র‌্যাব-৯ জানিয়েছে, আত্মপ্রকাশের পর থেকে তারা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গি দমনসহ বিভিন্ন অপরাধ দমনে কাজ করছে। পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ, শব্দদূষণ প্রতিরোধ ও পরিবেশ সংরক্ষণের মাধ্যমে নিরাপদ সমাজ গঠনে প্রতিজ্ঞাবদ্ধ। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
এ অভিযান জনস্বার্থে পরিবেশ সুরক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাবের চলমান তৎপরতার অংশ হিসেবে পরিচালিত হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article