গোলাপগঞ্জে রাফি চৌধুরী ইমন মেধাবৃত্তি প্রদান

গোলাপগঞ্জে রাফি চৌধুরী ইমন মেধাবৃত্তি প্রদান - Surma Times | Sylhet News

গোলাপগঞ্জে রাফি চৌধুরী ইমন মেধাবৃত্তি প্রদান - Surma Times | Sylhet Newsগোলাপগঞ্জ, ২১ জুলাই: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজে বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক রাফি চৌধুরী ইমনের নামে প্রবর্তিত ‘রাফি চৌধুরী ইমন মেধাবৃত্তি’ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার দুপুর ২টায় প্রতিষ্ঠানের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেষ সেলিমুজ্জামান। প্রভাষক রায়হান আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ভাদেশ্বর ইউনিয়ন থেকে অনেক ক্ষণজন্মা ব্যক্তিত্ব জন্ম নিয়েছেন, যাঁদের কৃতিত্বে বিশ্বের যেকোনো প্রান্তে ভাদেশ্বরের নাম উচ্চারিত হলে সবাই চিনে ফেলেন। তিনি আশা প্রকাশ করেন, আজ যাঁদের রাফি চৌধুরী ইমন মেধাবৃত্তি দেওয়া হয়েছে, তাঁদের মধ্য থেকে কেউ না কেউ ভবিষ্যতে অনুরূপ কৃতিত্বের স্বাক্ষর রাখবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব ময়নুল হক, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি, প্রতিষ্ঠানের সাবেক শিক্ষক আবদুল মতিন, তারেক জলিল মাস্টার, এডভোকেট সালমান আহমদ, মিলাদ হোসেন এবং রাফি চৌধুরী ইমনের মা হুসনা খানম চৌধুরী।
এই মেধাবৃত্তি প্রদানের মাধ্যমে স্থানীয় শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহ জোগানোর পাশাপাশি সমাজসেবক রাফি চৌধুরী ইমনের অবদানকে স্মরণীয় করে তোলার প্রয়াস লক্ষ করা গেছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article