ঢাকা, ১৯ জুলাই: সাভার, ধামরাই ও আশুলিয়া এলাকায় পরিবেশবান্ধব অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে সবুজ আন্দোলন ঢাকা জেলা উত্তর কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১৯ জুলাই) ৪১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান পরিবেশবিদ বাপ্পি সরদার এবং মহাসচিব মহসিন সিকদার পাভেল।
নবগঠিত কমিটিতে বিশিষ্ট ব্যবসায়ী আশিকুল ইসলাম জনিকে সভাপতি এবং মো. শফিকুল ইসলাম পিন্টুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন- সহ-সভাপতি রানু সুলতানা, লিয়াকত আলী সরকার, সাংবাদিক আদনান হোসেন, বিএম ফররুক আহমেদ; যুগ্ম সাধারণ সম্পাদক মো. হায়দার আলী, আব্দুল্লাহ আল ইমরান, নজরুল ইসলাম, রাজিব রাজ মাস্টার; সাংগঠনিক সম্পাদক সাবির আল রাজী; সহ-সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম শান্ত; অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন; সহ-অর্থ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন, রফিকুল ইসলাম; দপ্তর সম্পাদক ইমন আহমেদ; সহ-দপ্তর সম্পাদক অজিত শীলচন্দ্র; প্রচার সম্পাদক সালমান আকাশ; সহ-প্রচার সম্পাদক মেঘলা আক্তার, ইউসুফ আলী সাদ্দাম; নারী ও শিশু বিষয়ক সম্পাদক শামীমা জেসমিন; যুগ্ম নারী ও শিশু বিষয়ক সম্পাদক আরিফা আক্তার রিয়া, আখি আক্তার; আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমান; সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মীর জাহান খান শাহীন; সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক কবি ইমান উদ্দিন সরকার; সহ-সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক মো. মুকুল মোল্লা; বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আশিক রহমান; সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেন; প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক প্রিন্সিপাল শফিকুল ইসলাম পাটোয়ারী; সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম; শিক্ষা ও গবেষণা সম্পাদক ওয়াসিম আকরাম মাস্টার; সহ-শিক্ষা ও গবেষণা সম্পাদক আশিকুর রহমান আকাশ; সমাজসেবা ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. কালাম মিয়া; সহ-সমাজসেবা ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রোজিনা আক্তার রোজী; তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মোবারক হোসেন; সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আল মাসুম সজীব; নির্বাহী সদস্য সানজিদ সকাল, রিয়াজ আহমেদ, মো. শোয়েল হোসেন ও সুমাইয়া আক্তার জেরিন।
সবুজ আন্দোলনের চেয়ারম্যান বাপ্পি সরদার বলেন, আমরা দীর্ঘদিন ধরে পরিবেশ বিপর্যয় নিয়ে জনসচেতনতা বাড়াতে কাজ করে আসছি। আর্থিক সীমাবদ্ধতার কারণে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছি না। নতুন কমিটি ঢাকা জেলার পরিবেশ বিপর্যয় নিয়ে প্রশাসন, রাজনীতিবিদ ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে কার্যকর কর্মসূচি বাস্তবায়ন করবে।
মহাসচিব মহসিন সিকদার পাভেল বলেন, নতুন কমিটির কাছে প্রত্যাশা, তারা শুধু কথায় সীমাবদ্ধ না থেকে মাঠ পর্যায়ে পরিবেশ বিপর্যয় নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। নতুন কমিটির জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পরিচালনা পরিষদের সদস্যরা।





