সুনামগঞ্জ, ১৯ জুলাই: সুনামগঞ্জে অনলাইন জুয়া চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
র্যাব জানায়, গত ১৮ জুলাই বিকেলে সুনামগঞ্জ সদর থানার নতুন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল মল্লিকপুর সরকারি খাদ্য গুদাম সংলগ্ন নদীর ঘাট এলাকায় অভিযান চালায়। অভিযানে অনলাইন জুয়া খেলার সময় চারজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ইমন তালুকদার (২২), বিপলু সরকার (২১), অমৃত দাস (২২) ও মো. মোহন (১৬)। তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত পাঁচটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপসের মাধ্যমে জুয়া খেলছিল। উদ্ধারকৃত মোবাইল ফোন পরীক্ষায় অনলাইন জুয়া খেলার আলামত পাওয়া গেছে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের জুয়া প্রতিরোধ আইনে মামলা দিয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় তাদের অভিযান অব্যাহত রয়েছে।
র্যাব-৯-এর অভিযানে সুনামগঞ্জে অনলাইন জুয়া চক্রের চার সদস্য গ্রেপ্তার




