সিলেটে ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক - Surma Times | Sylhet News

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক - Surma Times | Sylhet Newsসিলেট, ১৬ জুলাই: সিলেটে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ৬৮ বছরের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মো. লালু মিয়া।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল হাবিব। লালু মিয়া সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত জালালাবাদ থানার নোয়াগাঁও এলাকার মৃত হুছন মিয়ার ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভিকটিম শিশুটি তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করে। লালু মিয়ার তাদের বাড়িতে যাতায়াত ছিল। গত মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে তিনি শিশুটিকে ডেকে নিয়ে পুকুরপাড়ে নিয়ে যান। শিশুটির বাবা পুকুরে মাছ ধরছিলেন। তিনি ঘটনা দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন এবং পুলিশে খবর দেন।
পরে লালু মিয়ার পক্ষের লোকজন আপস-মীমাংসার চেষ্টা করে। বুধবার (১৫ জুলাই) রাত ১২টার পর তাকে থানায় হাজির করা হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
শিশুটির বাবা বাদী হয়ে জালালাবাদ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন (মামলা নং ১১/১৫/০৭/২৬)। গ্রেপ্তারের পর লালু মিয়াকে আদালতে সোপর্দ করা হয় এবং আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।সিলেটে ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার - Surma Times | Sylhet News

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article