নবীগঞ্জ (হবিগঞ্জ), ১৬ জুলাই: হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব জগন্নাথ, বলদেব ও সুভদ্রার রথযাত্রা বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জে জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নবীগঞ্জ কেন্দ্রীয় গোবিন্দ জিউর আখড়ায় এ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানমালায় সকালে রাধাগোবিন্দ নিয়ে বাজার পরিক্রমা এবং দুপুর আড়াইটায় রথ টেনে বাজার প্রদক্ষিণ শেষে প্রসাদ বিতরণ করা হয়। রথযাত্রা উৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণ আন্তরিক সহযোগিতা প্রদান করেন।
রথ উপকমিটির আহ্বায়ক সুবিনয় করের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান শেফু, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছাবির আহমদ চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও বিটিভির ওভারসিজ প্রতিনিধি আশরাফ উদ্দিন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ বাসিত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ রায়, উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি সুখেন্দু রায় বাবুল, ভারপ্রাপ্ত সভাপতি রঙ্গলাল রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম
কুমার পাল হিমেল, পৌরসভার সাবেক প্যানেল মেয়র বাবুল দাশ, অশোক তরু দাশ, প্রমথ চক্রবর্তী বেনু, এটি এম সালাম, উপজেলা পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক নীলকন্ঠ দাশ সামন্ত নন্টী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, পৌর পূজা উদযাপন কমিটির আহ্বায়ক মৃণাল কান্তি রায় মিনু, সদস্য সচিব বিভু আচার্য্যসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
উৎসব উপলক্ষে সহস্রাধিক ভক্তের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।




