জৈন্তাপুরে যৌথ অভিযানে ১৮ লাখ টাকার ভারতীয় জিরা ও পিকআপ উদ্ধার

জৈন্তাপুরে যৌথ অভিযানে ১৮ লাখ টাকার ভারতীয় জিরা ও পিকআপ উদ্ধার - Surma Times | Sylhet News

জৈন্তাপুরে যৌথ অভিযানে ১৮ লাখ টাকার ভারতীয় জিরা ও পিকআপ উদ্ধার - Surma Times | Sylhet Newsসিলেট, ১৬ জুলাই: সিলেটের জৈন্তাপুর উপজেলায় র‌্যাব-৯ ও ৪৮ বিজিবির যৌথ অভিযানে প্রায় ১৮ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা এবং একটি পিকআপ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‌্যাব-৯ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সদর কোম্পানি, সিলেট এবং ৪৮ বিজিবি, সিলেটের সমন্বয়ে গঠিত একটি যৌথ আভিযানিক দল বৃহস্পতিবার রাত আনুমানিক ১টার দিকে সিলেট জেলার জৈন্তাপুর থানার হরিপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে ২ হাজার ৭৯০ কেজি ভারতীয় জিরা এবং একটি পিকআপ উদ্ধার করা হয়। জব্দ করা এসব আলামতের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

র‌্যাব জানিয়েছে, উদ্ধারকৃত ভারতীয় জিরা ও পিকআপের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ফলে চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে র‌্যাব-৯।

অভিযানের পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য উদ্ধার করা জিরা ও পিকআপ জব্দ তালিকার মাধ্যমে ৪৮ বিজিবি, সিলেটের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে বাহিনীটি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, জঙ্গিবাদ ও বিভিন্ন ধরনের সংঘবদ্ধ অপরাধ দমনে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকায় অবৈধ পণ্য পাচার রোধে র‌্যাব ও বিজিবির সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তদন্তের মাধ্যমে চোরাচালান চক্রের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article