সিলেটে ৭০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

সিলেটে ৭০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার - Surma Times | Sylhet News

সিলেটে ৭০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার - Surma Times | Sylhet Newsসিলেট, ১৬ জুলাই: সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানা পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ মো. শমসুল (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, ১৪ জুলাই রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে এসআই পিন্টু ধর সঙ্গীয় ফোর্সসহ শাহপরাণ থানাধীন সুরমা বাইপাস পয়েন্টে সীমান্ত সৈনিক ফুড কর্নারের সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় তাকে আটক করে তল্লাশি চালিয়ে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার শমসুল জৈন্তিয়াপুর উপজেলার সরুফৌদ (সাড়িঘাট) এলাকার মৃত জায়ফর আলীর ছেলে।

এ ঘটনায় শাহপরাণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারায় মামলা (নং-১৩, তারিখ ১৫ জুলাই) দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article