জগন্নাথপুর যুব কল্যাণ সমিতির সংবর্ধনা, রেমিট্যান্স যোদ্ধাদের অবদানের প্রশংসা

জগন্নাথপুর যুব কল্যাণ সমিতির সংবর্ধনা, রেমিট্যান্স যোদ্ধাদের অবদানের প্রশংসা - Surma Times | Sylhet News

জগন্নাথপুর যুব কল্যাণ সমিতির সংবর্ধনা, রেমিট্যান্স যোদ্ধাদের অবদানের প্রশংসা - Surma Times | Sylhet Newsসিলেট, ১৫ জুলাই: জগন্নাথপুর উপজেলা যুব কল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে বৃহত্তর সুনামগঞ্জ জেলা যুব কল্যাণ সমিতি সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি ও গ্রেটার সুনামগঞ্জ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের সভাপতি সাজিব উল্লাহকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দি এইডেড হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও মহানগর বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য সমির কান্তি পুরকায়স্থ বলেন, প্রবাসীরা দেশে-বিদেশে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করছেন এবং রেমিট্যান্সের মাধ্যমে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন।

সংগঠনের সভাপতি মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়ার সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক পিনু চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি সাজিব উল্লাহ বলেন, দেশে ও বিদেশে বসবাসরত মানুষের মধ্যে যোগাযোগ রক্ষায় সামাজিক সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাকে আজীবন সদস্য করার জন্য সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ক্যামব্রিজ গ্রামার স্কুলের পরিচালক মো. আবুল কালাম, আম্বরখানা ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি ও সাংবাদিক এম শামসুল মিয়া, জীবন বীমা কর্পোরেশনের উন্নয়ন কর্মকর্তা আব্দুস সালাম এবং কলকলিয়া ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক বাতির আহমদ।

এছাড়া বক্তব্য দেন আমির আহমদ মানিক, আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজের কর্মকর্তা সাদ্দাম হোসেন, সিলেট মঞ্চ সেবা পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক রাবেল চৌধুরী, যুব কল্যাণ সমিতির সমাজকল্যাণ সম্পাদক মামুন চৌধুরী, সমাজকর্মী আব্দুল করিম ও যুব নেতা রাজু আহমদসহ অন্যান্যরা।

সভা শেষে সংবর্ধিত অতিথি সাজিব উল্লাহর হাতে যুব কল্যাণ সমিতির আজীবন সদস্য সনদ তুলে দেওয়া হয়।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article