সিলেটে পিকআপ থেকে ১,০২৬ কেজি ভারতীয় চা পাতা জব্দ, চালক পলাতক

সিলেটে পিকআপ থেকে ১,০২৬ কেজি ভারতীয় চা পাতা জব্দ, চালক পলাতক - Surma Times | Sylhet News

সিলেটে পিকআপ থেকে ১,০২৬ কেজি ভারতীয় চা পাতা জব্দ, চালক পলাতক - Surma Times | Sylhet Newsসিলেট, ১৪ জুলাই: সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে একটি পিকআপ থেকে ১,০২৬ কেজি ভারতীয় চা পাতা জব্দ করা হয়েছে। জব্দকৃত চা পাতার আনুমানিক মূল্য ২ লাখ ৫ হাজার ২০০ টাকা।

মঙ্গলবার সকাল ৬টা ১৫ মিনিটে এয়ারপোর্ট থানার উপপরিদর্শক রাজিত রায় সঙ্গীয় ফোর্স নিয়ে চৌকিদেখী পাকা সড়কে চেকপোস্ট পরিচালনার সময় এ অভিযান পরিচালনা করেন। এ সময় এয়ারপোর্ট বাইপাস থেকে আম্বরখানাগামী একটি টাটা ডিআই পিকআপকে থামার সংকেত দেওয়া হলে চালকসহ অজ্ঞাতনামা ১ থেকে ২ জন ব্যক্তি পুলিশের নির্দেশ অমান্য করে দ্রুত পালিয়ে যায়।

পরে ধাওয়া করে আম্বরখানার গোল্ডেন টাওয়ার মার্কেটের সামনে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করা হয়। তল্লাশি চালিয়ে পিকআপ থেকে ২৭টি বস্তায় মোট ১,০২৬ কেজি ভারতীয় চা পাতা জব্দ করা হয়।

এ ঘটনায় এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় মামলা (নং-২১) দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article