ছাতকে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে নাবিদুর রহমানের সাফল্য

ছাতকে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে নাবিদুর রহমানের সাফল্য - Surma Times | Sylhet News

ছাতকে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে নাবিদুর রহমানের সাফল্য - Surma Times | Sylhet Newsছাতক (সুনামগঞ্জ), ১২ জুলাই — সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের ৪৭ নম্বর আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী নাবিদুর রহমান তালুকদার ২০২৬ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে। এই সাফল্যে বিদ্যালয় ও এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে আনন্দের আবহ।
নাবিদুর রহমান উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের তকিপুর গ্রামের বাসিন্দা এবং ৪৭ নম্বর আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খলিলুর রহমানের ছেলে।
এর আগেও বিভিন্ন মেধাবৃত্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে নাবিদুর রহমান। সে ছমরু মিয়া মদরিছ মাস্টার মেমোরিয়াল এডুকেশন ট্রাস্টের ট্যালেন্টপুল বৃত্তি, আছিয়া খাতুন চৌধুরী প্রাথমিক বৃত্তির ট্যালেন্টপুল, কিশোর কণ্ঠ পাঠক ফোরামের সাধারণ গ্রেডের বৃত্তি এবং মাওলানা আজমত আলী স্মৃতি পরিষদের সাধারণ গ্রেডের বৃত্তি অর্জন করে ইতোমধ্যে প্রশংসিত হয়েছে।
সর্বশেষ সরকারি ট্যালেন্টপুল বৃত্তি অর্জনের খবরে বিদ্যালয়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। বিদ্যালয়ের দাতা সদস্য ও ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, প্রধান শিক্ষক মাওলানা সামছুর রহমান, সহকারী শিক্ষিকা সৈয়দা ফাতেমা বেগম, সুমা রানী দত্ত, মোহনারা বেগম ও নবুয়া বেগমসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা নাবিদুর রহমানকে অভিনন্দন জানিয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
এলাকাবাসী ও বিদ্যালয় পরিবারের প্রত্যাশা, ভবিষ্যতেও নাবিদুর রহমান তার মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে আরও বড় সাফল্য অর্জন করে বিদ্যালয়, পরিবার ও দেশের মুখ উজ্জ্বল করবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article