মৌলভীবাজারে টমটম-মোটরসাইকেল সংঘর্ষ: একজন নিহত, শিশুসহ চারজন আহত

বড়লেখায় গোপন বিয়ের জেরে যুবকের মৃত্যু, নির্যাতনের অভিযোগ - Surma Times | Sylhet News

বড়লেখায় গোপন বিয়ের জেরে যুবকের মৃত্যু, নির্যাতনের অভিযোগ - Surma Times | Sylhet Newsমৌলভীবাজার, ১১ জুলাই: মৌলভীবাজার-শমসেরনগর সড়কে টমটম ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে মাতারকাপন শিমুলতলা বাজার সংলগ্ন বেগের বাড়ি গ্যাস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল কাদির (৫০) মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পতনঊষার এলাকার আব্দুল মোতালিবের ছেলে।
জানা যায়, বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা আব্দুল কাদির ছিটকে রাস্তায় পড়ে মাথায় প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হন এবং ঘটনাস্থলেই মারা যান। টমটমে থাকা এক শিশুসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
মৌলভীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article